উন্নয়ন অভীষ্ট ২০৩০-এর স্বাস্থ্য বিষয়ক লক্ষ্য (Goal 3)জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০

সূচকগুলোর তালিকা

৩.১.    ২০৩০ সাল নাগাদ বিশ্বব্যাপী মাতৃ মৃত্যু প্রতি ১০০,০০০ জীবিত জন্মে ৭০-এ নামিয়ে আনতে হবে।

৩.২.    ২০৩০ সাল নাগাদ নবজাতক এবং ৫ বছরের কম বয়সী শিশুদের প্রতিরোধ যোগ্য মৃত্যুর যবনিকা টানতে হবে। প্রত্যেক দেশকে নবজাতকের মৃত্যু হার প্রতি ১,০০০ জীবিত জন্মে ১২-তে এবং ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যু হার প্রতি ১,০০০ জীবিত জন্মে ২৫-এ নামিয়ে আনতে হবে।

৩.৩.   ২০৩০ সালের মধ্যে এইডস, যক্ষা, ম্যালেরিয়া এবং অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগের মহা মারী এবং হেপাটাইটিস, পানি-বাহিত রোগ এবং অন্যান্য সংক্রামক রোগের মহা মারীর যবনিকা ঘটাতে হবে।

৩.৪.   ২০৩০ সালের মধ্যে প্রতিরোধ ও চিকিৎসার মাধ্যমে অসংক্রামক রোগ থেকে অকাল মৃত্যুর হার এক তৃতীয়াংশ হ্রাস করতে হবে এবং মানসিক স্বাস্থ্য ও সুস্থতার প্রসার ঘটাতে হবে।

৩.৫.   মাদক দ্রব্যের অপব্যবহার এবং অ্যালকোহলের ক্ষতিকারক ব্যবহার সহ নেশা জাতীয় দ্রব্যের অপব্যবহার প্রতিরোধ সহ চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

৩.৬.    ২০২০ সাল নাগাদ সড়ক দুর্ঘটনায় বিশ্বব্যাপী মৃত্যু ও আহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে।

৩.৭.   ২০৩০ সালের মধ্যে পরিবার পরিকল্পনা, তথ্য ও শিক্ষা এবং জাতীয় কৌশল ও কর্মসূচিতে প্রজনন স্বাস্থ্যের একীকরণ সহ যৌন ও প্রজনন স্বাস্থ্য-পরিষেবাগুলিতে সর্বজনীন অ্যাক্সেস নিশ্চিত করুন।

৩.৮.   সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে হবে। যার মধ্যে থাকবে আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা, মান সম্পন্ন অপরিহার্য স্বাস্থ্য-পরিষেবাগুলিতে সহজগম্যতা এবং সবার জন্য নিরাপদ, কার্যকর, মান সম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের প্রয়োজনীয় ওষুধ এবং ভ্যাকসিন পাওয়ার নিশ্চয়তা।

৩.৯     ২০৩০ সালের মধ্যে, বিপজ্জনক রাসায়নিক এবং বায়ু, পানি এবং মাটি দূষণ এবং দূষণ থেকে মৃত্যু এবং অসুস্থতার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস করতে হবে।

৩.এ.   যথাযথভাবে সমস্ত দেশে তামাক নিযন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশনের বাস্তবায়ন জোরদার করতে হবে।

৩.বি.   ট্রিপস চুক্তি এবং জন স্বাস্থ্য বিষয়ক দোহা ঘোষণা অনুসারে প্রাথমিক ভাবে উন্নয়নশীল দেশগুলিকে প্রভাবিত করে এমন সংক্রামক এবং অসংক্রামক রোগগুলির জন্য ভ্যাকসিন এবং ঔষধের গবেষণা এবং বিকাশে সহায়তা দিতে হবে। সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ঔষধ এবং ভ্যাকসিনের সহজগম্যতা সৃষ্টি করতে হবে। জন স্বাস্থ্য রক্ষার জন্য মেধা-সম্পত্তি অধিকার সম্পর্কিত বাণিজ্য সংক্রান্ত চুক্তির বিধানগুলি সম্পূর্ণ রূপে ব্যবহারের জন্য উন্নয়নশীল দেশগুলির অধিকারের স্বীকৃতি দিতে হবে। বিশেষ করে সকলের জন্য ওষুধের সহজ-প্রাপ্তি নিশ্চিত-কল্পে।

৩.সি.   উন্নয়নশীল দেশগুলিতে বিশেষ করে স্বল্পোন্নত এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলিতে স্বাস্থ্য খাতে অর্থায়ন এবং স্বাস্থ্য জনবল নিয়োগ, উন্নয়ন, প্রশিক্ষণ এবং তাদের ধরে রাখার সক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করতে হবে।

৩.ডি. জাতীয় ও বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির প্রাথমিক সতর্কতা, ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনার জন্য সমস্ত দেশের বিশেষ করে উন্নয়নশীল দেশগুলির সক্ষমতাকে শক্তিশালী করতে হবে।

সাপ্তাহিক স্বাস্থ্য বার্তা পান ইমেইলে

প্রতি বৃহস্পতিবার একটি বার্তা — নতুন নিবন্ধ, বই ও কোর্সের খবর। বিনামূল্যে, যেকোনো সময় আনসাবস্ক্রাইব করা যাবে।

সাবস্ক্রাইব করুন →

সর্বশেষ লেখা

ডায়াবেটিস রোগীর সাত দিনের খাদ্য তালিকা

বাংলাদেশি খাবার রেখেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাত দিনের বাস্তব খাদ্য তালিকা — কোন ভাতে গ্লাইসেমিক ইনডেক্স কম, কতটুকু ভাত, কী বাদ

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স: বাংলাদেশে এখনই কেন কাজ করার সময়

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৬-এ বাংলাদেশের হাতে আছে নিজের সংখ্যা — আইইডিসিআর-এর নজরদারি অনুযায়ী পাঁচটি সাধারণ জীবাণুর ৬৯–৯০ শতাংশ বহুঔষধ-প্রতিরোধী।

উচ্চ রক্তচাপ: কোন খাবার বাদ দেবেন, কোনটি রাখবেন

বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন, অথচ অর্ধেকের বেশি জানেনই না। লবণ কোথা থেকে আসে, কোন খাবার বাদ

ডেঙ্গু জ্বর: লক্ষণ, বিপদচিহ্ন ও ঘরে কী করবেন

২০২৬ সালে বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৪৮১ ছাড়িয়েছে, আক্রান্ত ১ লাখ ৫৭ হাজারের বেশি। কোন লক্ষণে দ্রুত হাসপাতালে যেতে হবে, ঘরে

COP31 আন্তালিয়ায়, ঝুঁকি বাংলাদেশের ঘরে — জলবায়ু সংকট কীভাবে আমাদের স্বাস্থ্য কেড়ে নিচ্ছে

COP31 আন্তালিয়ায় চলছে ৯–২০ নভেম্বর ২০২৬। বাংলাদেশ চাইছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থ, অভিযোজনে তিন গুণ বরাদ্দ ও ক্ষতি-ও-ক্ষতির তহবিলে সহজ প্রবেশ।

আজ বিশ্ব বিজ্ঞান দিবস যা শান্তি ও উন্নয়নের লক্ষ্যে নিবেদিত। এ বছরের প্রতিপাদ্য — বিজ্ঞান কূটনীতির মাধ্যমে বিশ্ব ঐকমত্য প্রতিষ্ঠা

বিশ্ব বিজ্ঞান দিবস ২০২৬: 'বিজ্ঞান কূটনীতির মাধ্যমে সাধারণ ভিত্তি' — ডেঙ্গুর প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এই ধারণার অর্থ ও করণীয়।