চিকিৎসা বিজ্ঞানের উচ্চ শিক্ষার আসন সংখ্যা প্রমিত করতে হবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে প্রতি বছর চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন উচ্চতর কোর্সে প্রয়োজন অনুযায়ী আসন সংখ্যা নির্ধারণ করে দিতে হবে। নীচের চারটি চার্টে বর্তমানে সরকারি স্বাস্থ্য খাতে বিভিন্ন বিষয়ের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদের অনুপাত দেখানো হয়েছে স্পষ্টতমই এসব বিষয়ে পদগুলির পিরামিড-অনুপাত বজায় রাখা হয়নি।

  • উচ্চ শিক্ষার আসন নির্ধারণের জন্য এসব বিষয় মাথায় রাখতে হবে।
  • সরকারি প্রার্থীর জন্য আসন সংখ্যাও নির্ধারণ করে দিতে হবে।
  • মৌলিক বিষয়গুলিতে এবং ফরেন্সিক মেডিসিন ও এনেসথেসিয়া বিষয়ে আসন সংখ্যা বেশী থাকতে হবে।
  • যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন সরকারি চিকিৎসককে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেয়া যাবে না।
  • অনুমোদন প্রদানের জন্য মন্ত্রণালয় বিশেষ কিছু যোগ্যতা নির্ধারণ করবে। প্রয়োজনীয় অনুমোদন প্রাপ্তির পর যারা আবেদন জমা দেবেন এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণপূর্বক উত্তীর্ণ হবেন, মন্ত্রণালয় কেবল তাদেরই প্রেষণ প্রদান করবে।
  • একই বিষয়ে একাধিক ডিগ্রী গ্রহণ করতে দেওয়ার ব্যাপারে অনুৎসাহিত করা হবে।
  • ক্লিনিক্যাল বিষয়ের বিভিন্ন সাব-স্পেশালটি কোর্স করার বিষয়েও একটি সীমারেখা টানতে হবে।

সর্বশেষ লেখা

সর্বজনীন প্রবীণ সুরক্ষা ও সেবা: দেশে দেশে ও বাংলাদেশ

বিশ্বব্যাপী বার্ধক্য জনসংখ্যা বৃদ্ধি, নেপাল-থাইল্যান্ডের সফল মডেল ও বাংলাদেশের প্রবীণ সুরক্ষা নীতি নিয়ে বিস্তারিত আলোচনা।

একটি শক্তিশালী ও সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো নিশ্চিত করবে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা

বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো, কমিউনিটি ক্লিনিক ও CHCP-র ভূমিকা নিয়ে সমন্বিত আলোচনা — NCD, জলবায়ু অভিঘাত, নারী-শিশু স্বাস্থ্য, প্রবীণ সেবা

বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যকর্মী সংকট: চ্যালেঞ্জ, প্রভাব ও উত্তরণের কৌশল

বাংলাদেশের গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকর্মীর ঘাটতি, এর কারণ ও প্রভাব এবং ডিজিটাল স্বাস্থ্যসহ উত্তরণের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।